পেট মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যেটা ব্যথা হলে আমরা সাধারণত সবসময় অস্বস্তিতে ভোগে।
কোনো কাজে মনোযোগ দিতে পারে না এবং মন-মানসিকতা কোন কিছুই ভালো থাকেনা। বিভিন্ন কারণে পেট ব্যথা হতে পারে ছোট-বড় যেকোনো বয়সের লোকের পেট ব্যথা হতে পারে। তবে এই পেট ব্যথা হতে পারে সাময়িক অথবা দীর্ঘস্থায়ী . আজকে আমি পেট ব্যাথা কমানোর কয়েক গুলো নিয়ে আলোচনা করবো যেগুলো মেনে চললে আপনি পেটব্যথা সম্পর্কে সঠিক ধারণা পাবেন এবং এটা কিভাবে পুরোপুরি নিরাময় করা যায় এ বিষয়ে জানতে পারবেন।
পেট ব্যথা কমাতে কালোজিরা
কালোজিরা একটি গুরুত্বপূর্ণ উপাদান আমরা সহজেই এটা খাওয়ার মাধ্যমে পেট ব্যথা কমাতে পারি পেটে বদহজম গ্যাস সহ নানা ধরনের সমস্যা যখন সৃষ্টি হয় আমরা যদি এই কালোজিরা খেয়ে থাকি তাহলে আমাদের পেট ব্যথা কমে যাবে এবং অনায়াসে আমরা পেটের পীড়া থেকে মুক্তি পাবো।
পেট ব্যথা কমাতে তুলসী পাতার ব্যবহার
সবার পরিচিত একটি পাতার নাম হচ্ছে তুলসী পাতা যেটা ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পেতে পারি তো পাশাপাশি আপনি পেট ব্যথার ক্ষেত্রেও এই তুলসী পাতা ব্যবহার করতে পারেন তুলসী পাতা পেটের ক্ষতিকর উপাদান রাস করে এবং আপনাকে পেট ব্যথা থেকে মুক্তি দেয় পাশাপাশি পেটে যদি গ্যাস হয় এবং সেই গ্যাস দূর করার জন্য তুলসী পাতা খুব কার্যকরী ভূমিকা পালন করে। আপনি নিয়মিত প্রতিদিন সকাল বেলা তুলসী পাতা খেলে অবশ্যই থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন তুলসী পাতা প্রতিদিন খেতে পারেন যেকোনো ভাবে।
পেট ব্যথা কমাতে আদার ব্যবহার
রান্নাঘরের একটি অতি জনপ্রিয় মসলা হচ্ছে আদা. আদা খাদ্য হজম করতে এবং পেটের গ্যাস দূর করতে খুব গুরুত্বপূর্ণ হবে কাজ করে . যদি কখনো পেটে বদহজম হয় অথবা পেটে ব্যথা হয় তাহলে আদাকুচি কেটে একটু লবণ দিয়ে খেয়ে নিবেন তাহলে পেট ব্যথা কমে যাবে এবং হজমের সমস্যা দূর হবে। প্রয়োজনে আদা দিয়ে চা বানিয়ে খাবেন আদর্শা গ্যাস্ট্রিক দূর করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে ..
পেট ব্যথা কমাতে আপেল সিডার ভিনেগার
আপেল সিডার ভিনেগার এটা সহজেই পাওয়া না গেলেও এটা বাজারে পাওয়া যায় এটা অনেকেই চিনে থাকবেন আবার কেউ চিনবেন না তবে আপনি যদি কোন সুপার শপে গিয়ে বলেন আপেল সিডার ভিনেগারের কথা তাহলে আপনি অবশ্যই এটা কিনতে পারবেন। এবং এটার দাম হাতের নাগালে . আপেল সিডার ভিনেগার এর সাথে গরম পানি মিশিয়ে প্রতিদিন হালকা পরিমাণে পান করলে আপনার পেটব্যথা কমে যেতে পারে। অথবা যখন আপনার পেট ব্যাথা শুরু হবে তখন যদি আপনি এই আপেল সিডার ভিনেগার পান করেন তাহলে আপনার পেট ব্যথা কমে যাবে। তবে আপনার যদি পেটের ভিতর আলসার বা বড় ধরনের সমস্যা থাকে সে ক্ষেত্রে আপনি আপেল সিডার ভিনেগার পান করলে আপনার পেট ব্যথা আরো বৃদ্ধি পেতে পারে। তাই এসব আপেল সিডার ভিনেগার এর ক্ষেত্রে একটু সর্তকতা অবলম্বন করবেন।
পেট ব্যথা কমাতে মৌরির ব্যবহার
পেট ব্যথা বা গ্যাস থেকে থেকে মুক্তি দিতে পারে মৌরি মৌরি অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে যা পেট ব্যথা উপশমে কার্যকরী ভূমিকা পালন করে। সকালবেলা মৌরি পেস্ট করে গরম পানির সাথে মিশিয়ে নিন এবং এই পেজটির সাথে হালকা মধু মিশিয়ে পান করুন এতে আপনার পেটের গ্যাস সহ পেটের যাবতীয় সমস্যা দূর হতে পারে।
পেট ব্যথা কমাতে জিরা ব্যবহার :
জিরা অতি প্রয়োজনীয় একটি মসলা আমরা এটা বিভিন্ন প্রকার রান্নায় খাবারের স্বাদ বৃদ্ধির জন্য এটা ব্যবহার করে থাকি . তবে এটা শুধু খাবার স্বাদ বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় না এটা প্রাকৃতিক ওষুধ হিসেবেও ব্যবহার করা যায়। অন্যান্য রোগের পাশাপাশি আপনি পেট ব্যথার এই জিরার ব্যবহার করতে পারেন। পেট ব্যথা শুরু হলে হালকা ভেজে নিন এবং দিনে দুই-তিনবার এটা চিবিয়ে খাবেন এতে করে আপনার শরীরে বাজে এসিড এর পরিমাণ কমবে এবং পেট ব্যথা কমাতে সহায়তা করবে পাশাপাশি অন্যান্য রোগ থাকলে সেগুলো থেকে আপনি মুক্তি পাবেন।
ইসলামিক উপায়ে পেট ব্যথা নিরাময়ের উপায়
ঔষধ এবং বিভিন্ন কৌশল অবলম্বনের পাশাপাশি ইসলামিক কিছু নিয়ম কারণ মেনে চলার মাধ্যমে আমরা পেট ব্যথা থেকে মুক্তি পেতে পারি। যেমন পবিত্র কুরআনে বলা হয়েছে সূরা ফাতিহাকে সূরাতুল শিফা বলা হয়েছে অর্থাৎ কোন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য। আপনি সূরা নিয়মিত পাঠ করতে পারেন এছাড়াও সূরা ফালাক সূরা নাস এবং সূরা ইখলাস পাঠ করতে পারেন নিয়মিত।
পেট ব্যথা কমাতে সর্তকতা
আপনারা সবাই পেট ব্যথা কমানোর জন্য বিভিন্ন ধরনের ঔষধ অথবা গাছপালা ব্যবহার করে থাকেন . যেহেতু এটি একটি মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ এ সমস্যা সমাধানে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ গ্রহন করা উচিত। প্রাথমিক পর্যায়ে অবশ্যই কোন মেডিসিন গ্রহণ না করে প্রাথমিক চিকিৎসা হিসেবে বাড়িতে প্রয়োজনীয় চিকিৎসা নেবেন যার জন্য আপনি কিছু ভেষজ ঔষধ ব্যবহার করতে পারেন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে পারেন . প্রাকৃতিক ঔষধ হিসেবে গ্রহণ করবেন যেটা আপনার জন্য কল্যাণকর।
পেট ব্যথা কমাতে জোয়ান এর ব্যবহার
পেট ব্যথা কমাতে জোয়ান খুব কার্যকরী ভূমিকা পালন করে প্রতিদিন জিরা এবং হালকা গরম পানির সাথে মিশিয়ে পান করলে সেটা আপনার পেট ব্যথা কমিয়ে দিবে . রাতে ঘুমানোর পূর্বে প্রত্যেক দিন এইভাবে খেলে পেট ব্যথা থেকে পুরোপুরি নিরাময় করা সম্ভব
অন্যান্য ওষুধের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে পেট ব্যথা দেখা দিলে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে অবশ্যই ওষুধ গ্রহণ করবেন . এছাড়াও শরীরে কোন জটিল সমস্যা হলে তার সঠিক কারণটি খুঁজে বের করবেন এবং সেইরোগের উপযুক্ত চিকিৎসা করবেন যাতে করে আপনার শরীর পুরোপুরি সুস্থ থাকে . স্বাস্থ্য আপনার দায়িত্ব আপনার তাই নিজের স্বাস্থ্য ভালো রাখতে নিজেকেই সঠিক পরামর্শ এবং সঠিক পদক্ষেপ নিতে হবে যেন পরবর্তী জীবনে নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য সঠিক চিকিৎসা নিশ্চিত করতে পারেন।


0 Comments